বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের মেসেজ ফাঁস • লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বহিষ্কার • দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ • ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চুক্তির মেয়াদ বাড়ল • বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার • এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তার আইনজীবী • আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে • আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না : রাশেদ খাঁন • সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন • কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
রোহিঙ্গা গণহত্যার রায়

লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বহিষ্কার

লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বহিষ্কার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে রায় আসার পর দেশটির বিরুদ্ধে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এসব পদক্ষেপের কথা জানান।

তিনি জানান, আইসিজের রায়ের পরপরই মিয়ানমারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির সামরিক সরকারের ওপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এ ব্যবস্থা কার্যকর করা হবে।

এক বিবৃতিতে এড মিলিব্যান্ড বলেন, আইসিজের রায়ের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রায়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।

মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এড মিলিব্যান্ড বলেন, মিয়ানমারের সামরিক সরকারের হাতে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে দেশটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আইসিজে ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মিয়ানমারকে আদালতের রায় পুরোপুরি মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন, জবাবদিহি ও রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভূমিকা রাখতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে এ ধরনের অপরাধ করে কেউ দায়মুক্তি পেতে পারে না।

এর আগে বৃহস্পতিবার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ে গণহত্যার অভিপ্রায়ে দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের যৌক্তিক ভিত্তি পাওয়ার কথা উল্লেখ করেন আদালত।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz