শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জেএমসিতে নামাজ চালু জুমা’য় চারটি জামাত • মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা শয়তানের কাজ • নিউইয়র্কে কিশোর গ্যাংয়ের ফাঁদ বাংলাদেশি পরিবারে উৎকণ্ঠা • সরকারে পদ-পদবী পেতে তদবিরে  ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা! • চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমিত করার চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন: ট্রাম্প • এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে • রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায় : খলিলুর রহমান • সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত : মোদি • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ • ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সরকার জনগণের রায়কে অগ্রাহ্য করলে চরম মূল্য দিতে হবে : জামায়াত আমির

সরকার জনগণের রায়কে অগ্রাহ্য করলে চরম মূল্য দিতে হবে : জামায়াত আমির

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সরকার যদি জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান না দেখিয়ে জনমতকে অগ্রাহ্য করে, তবে শুধু অপমানিতই হবে না বরং এর চরম মূল্য দিতে হবে। ৩১ অক্টোবর (শনিবার) সাড়ে ৯টার দিকে ১১ দলীয় ঐক্য জোট খুলনা যাওয়ার পথে মাওয়া পদ্মা সেতু টোল প্লাজার কাছে লংমার্চের এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

শফিকুর রহমান বলেন, আমরা দলীয় কোনো সংকীর্ণ স্বার্থে নয়, বরং জনগণের মৌলিক ও সর্বস্তরের দাবি নিয়ে রাজপথে নেমেছি। একটি নির্দিষ্ট দাবি বাস্তবায়িত হলে অন্য দাবিগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে।

জনগণের ওপর ভরসা রেখে জামায়াত আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ এবং ‘১১ দলীয় ঐক্য জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে শনিবার সকাল ৭টায় ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz