শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জেএমসিতে নামাজ চালু জুমা’য় চারটি জামাত • মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা শয়তানের কাজ • নিউইয়র্কে কিশোর গ্যাংয়ের ফাঁদ বাংলাদেশি পরিবারে উৎকণ্ঠা • সরকারে পদ-পদবী পেতে তদবিরে  ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা! • চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমিত করার চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন: ট্রাম্প • এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে • রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায় : খলিলুর রহমান • সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত : মোদি • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ • ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জেএমসিতে নামাজ চালু জুমা’য় চারটি জামাত

জেএমসিতে নামাজ চালু জুমা’য় চারটি জামাত

বিজ্ঞাপন
নিউইয়র্কের কুইন্সে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম কমিউনিটির অন্যতম প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) পুনরায় পাঁচ ওয়াক্ত নামাজ ও পবিত্র জুমার নামাজ আদায়ের কার্যক্রম চালুর সুখবর জানিয়েছে কর্তৃপক্ষ। মসজিদের চলমান বৃহৎ সম্প্রসারণ ও নির্মাণকাজের মধ্যেই সীমিত পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।
জামাইকা মুসলিম সেন্টার কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুসল্লিদের সুবিধার্থে প্রতি শুক্রবার চারটি পৃথক জামাতে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। মসজিদের বেজমেন্ট ও প্রথম তলা মিলিয়ে একসঙ্গে সর্বোচ্চ ১৪৭ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
জুমার চার জামাতের সময়সূচি অনুযায়ী, প্রথম জামাত দুপুর ১২টায়, দ্বিতীয় জামাত দুপুর সাড়ে ১২টায়, তৃতীয় জামাত দুপুর ১টায় এবং চতুর্থ জামাত দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের নির্মাণ ও সম্প্রসারণকাজ চলমান থাকায় আপাতত জায়গার সংকট রয়েছে। এ কারণে বর্তমানে নারী মুসল্লিদের জন্য নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে মুসলিম কমিউনিটির নারী সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে তাঁদের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছে জেএমসি কর্তৃপক্ষ।
জামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলেয়ার জানান, মসজিদ সম্প্রসারণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন করতে হবে। এসব কাজ শেষ করে প্রয়োজনীয় নথিপত্র জমা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর মসজিদের উভয় তলা পূর্ণ ধারণক্ষমতায় ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
মসজিদে নামাজ আদায়ের কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়ায় সহযোগিতার জন্য নিউইয়র্ক সিটি মেয়র অফিস, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি) এবং নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে জেএমসি কর্তৃপক্ষ।
বিশেষভাবে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং তাঁর সঙ্গে মসজিদ পরিদর্শনে আসা কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়েছে। জেএমসি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিদর্শনের পর নামাজের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সংবাদ পাওয়া যায়।
জেএমসি কর্তৃপক্ষ আরও জানায়, দীর্ঘদিন ধরে চলমান সম্প্রসারণ ও নির্মাণকাজের সময় মুসল্লি, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা যে ধৈর্য, আন্তরিকতা, সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের দোয়া ও সহযোগিতায় মসজিদের সম্প্রসারণ প্রকল্প দ্রুত সম্পন্ন হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
জামাইকা মুসলিম সেন্টার কুইন্সের প্রবাসী বাংলাদেশি মুসলমানদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত পুনরায় চালুর ঘোষণায় স্থানীয় মুসলিম কমিউনিটির জন্য স্বস্তির সুযোগ তৈরি হয়েছে।
মসজিদের পক্ষ থেকে মুসল্লিদের নির্ধারিত সময়সূচি মেনে জামাতে অংশগ্রহণ এবং সীমিত ধারণক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz