মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

সদ্য প্রয়াত তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান। ছবি: উর্দু প্রিন্ট

বিজ্ঞাপন
দীর্ঘদিন দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নযরুর রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। ১৬ নভেম্বর (সোমবার) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালের খবরে পাকিস্তানসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯২৯ সালে রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাজি নযরুর রহমান। তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

উল্লেখ্য, সোমবার রাতে পাকিস্তানের রায়উইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তার ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিলও তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। সূত্র: দ্য ন্যাশনাল

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz