শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রবাসে থেকেও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান • রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি • যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয় • জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড় • ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার • নিউইয়র্কের ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির • সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে : মিয়া গোলাম পরওয়ার • নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ • আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে : মীর শাহে আলম • ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বার্সেলোনায় দুই সংসদ সদস্যকে কাতালোনিয়া বিএনপির সংবর্ধনা

​বার্সেলোনায় দুই সংসদ সদস্যকে কাতালোনিয়া বিএনপির সংবর্ধনা

বিজ্ঞাপন
তুতিউর রহমান, বার্সেলোনা (স্পেন): স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপির উদ্যোগে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্সেলোনার একটি স্থানীয় হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু আহমেদ নিয়াজী।

অনুষ্ঠানে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ার পাশা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সাবেক মেয়র ফখরুল ইসলাম, সহ-সভাপতি হারুন রশীদ ও তুতিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আবু শাহেন তালুকদার।

বক্তারা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বার্সেলোনায় একটি স্থায়ী বাংলাদেশ কনস্যুলেট অফিস প্রতিষ্ঠার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করার আশ্বাস দেন।

তারা দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, ফরহাদ মীর রাজন, ফয়জুল ইসলাম মাসুক, নুরুল আমীন নুরু, আবু বকর মধু, টুনু মিয়া, লুতফুর রহমান, সুমন দেওয়ান, আইনুল তফাদার, আক্তার হোসেন, তামজিদ রাজু, লিটন আহমেদসহ কাতালোনিয়া বিএনপির নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা দবির আহমেদ।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz