শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রবাসে থেকেও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান • রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি • যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয় • জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড় • ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার • নিউইয়র্কের ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির • সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে : মিয়া গোলাম পরওয়ার • নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ • আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে : মীর শাহে আলম • ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার : জামায়াতের আমির

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার : জামায়াতের আমির

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
২০২৪ সালের ৩১ জুলাই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও জামায়াতের জন্য বেদনাদায়ক দিন। ১ আগস্ট দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হলেও মাত্র তিন দিনের মাথায় গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ৩১ জুলাই (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন সরকার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যা পরদিন ১ আগস্ট কার্যকর করা হয়। ওই সিদ্ধান্ত ছিল অন্যায় এবং দলটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করে।

জামায়াত আমির বলেন, নিষিদ্ধের সিদ্ধান্তের পর দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তার দাবি, জনগণ সেই আহ্বানে ব্যাপক সাড়া দেয় এবং এর ধারাবাহিকতায় মাত্র তিন দিনের ব্যবধানে সরকার ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়।

১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে ৫ আগস্ট দুপুরে রান্না ভাত ফেলে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, বলেও মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, তৎকালীন সরকার মনে করেছিল দমন-পীড়ন, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করা সম্ভব হবে। তবে জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। অন্যায় ও অবিচারের পরিণতি একসময় ভোগ করতেই হয়। সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা, শ্রমিক নেতা এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz