শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রবাসে থেকেও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান • রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি • যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয় • জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড় • ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার • নিউইয়র্কের ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির • সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে : মিয়া গোলাম পরওয়ার • নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ • আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে : মীর শাহে আলম • ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

​এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় এ অভিযোগ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।

অভিযুক্তরা হলেন- এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

সংঘর্ষের সময় অভিযোগকারীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।  

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। বাহুবল উপজেলার কামাইছড়া ফাঁড়িতে মামলাটি দায়ের করা হয়।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz