বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তুমি ছুটলে যখন মন

তুমি ছুটলে যখন মন

বিজ্ঞাপন
তুমি ছুঁইলে যখন মন
আলসে রোদের চিঠি
পাঠাল পিয়ন!

তুমি ছুঁইলে যখন মন
কালো মেঘেদের নাম
অকালে লেখা হলো বাদলে!

তুমি ছুঁইলে যখন মন
পাহাড়ে ঝরে পড়া
চাঁদের আরাম
হয়ে গেল তোমার বুকের আদল!

তুমি ছুঁইলে যখন মন
মাটি থেকে পেল ফসলের সুখ
সেসব সুখ যেন
তোমাকে পলকে হারাবে!

তুমি ছুঁইলে যখন মন
জোনাকির বুকের সব আলো
তোমাকে সোহাগে সাজাবে!

তুমি ছুঁইলে যখন মন
বাঁশিওয়াল সুরে
তোমাকে বানাল
আমারই মতন!

তুমি ছুঁইলে যখন মন
কী যে মায়া, কী যে ছায়া
তোমাকে জড়িয়ে ধরে
থাকে সারাক্ষণ!

তুমি ছুঁইলে যখন মন
বালির চরে বসতিরা
বানিয়েছে ঘর
সব পাখিরা ফিরে গেছে
নিজেদের নীড়ে!

তুমি ছুঁইলে যখন মন
ঘন বনের গোপন নীরবতা
ভেঙেছে কত পাতাদের মন!
সে পাতারা মর্মর ধ্বনিতে বেজেছে!

তুমি ছুঁইলে যখন মন
সব বেনামী জাহাজ
ঢেউয়ে ঢেউয়ে ভেসেছে
তোমার নামে দিয়েছে পাড়ি
ঐ সাগরে!

তুমি ছুঁইলে যখন মন
কবিরা কবিতা লিখতে
শুরু করেছে!
সব কবিরা হয়ে গেছে কবিরাজ
সারাবে তোমার বেমারি!

তুমি ছুঁইলে যখন মন
তোমার লেখা সব চিঠি
তারারা মিটিমিটি পড়েছে
তোমার চিঠি কিছুই বোঝেনি তারা
আমারই মতন!

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz