অপেক্ষার প্রহর
একটুকরো সুখের প্রত্যাশায় বিনিদ্র রজনী
সোনালি সূর্য মিশে আছে স্বপ্নিল কারুকাজে,
কখনো কোলাহলে কখনো নির্জনতায় একাকী
চায়ের কাপে প্রতি চুমুকে খোঁজে স্বর্ণালি সময়।
প্রথম প্রহরের জেগে ওঠা অনুভূতির মৃত্যু হয়
ভাবনাগুলো মিথ্যের জালে আটকে রুদ্ধশ্বাস,
তবুও দ্বিপ্রহরের তেজোদীপ্ত রোদ আশা জাগায়
ক্লান্তিহীন ঘর্মাক্ত শরীর শিহরিত হয় বিশ্বাসে।
পড়ন্ত বেলায় কিংবা আঁধারে প্রাপ্তির স্বপ্ন দেখা
অথচ ততক্ষণে পায়ের তলায় পিষে মরে মন,
ঝড়ের বেগে সে এসেছিল করুণার ছোঁয়ায়
মূল্যহীন অপেক্ষার প্রহর গলির মুখে নিঃসঙ্গ।
নিউজটি শেয়ার করুন