মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
মালদ্বীপে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। ২৭ অক্টোবর (মঙ্গলবার) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আইনি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল মালদ্বীপে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। জবাবে হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে তার সরকারের আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য আইনি বিরোধ পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়েও মতবিনিময় হয়।

এ সময় বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে হাইকমিশনার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং হাইকমিশনার হিসেবে তার দায়িত্ব ও কার্যক্রম তুলে ধরেন। এ সময় ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

পরে বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম দেখতে আদালত পরিদর্শন করেন হাইকমিশনার। অ্যাটর্নি জেনারেল তাকে সঙ্গে নিয়ে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও বিচারিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার।
সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী।

এ ধরনের যোগাযোগ দুই দেশের মধ্যে আইনি সহযোগিতা, দক্ষ জনশক্তি বিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে ভূমিকা রাখবে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz