মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলার অভিযোগ

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির স্থানীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা

বিজ্ঞাপন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।

গতকাল রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০–১২ কিলোমিটার। প্রায় ৩৫০ জনের একটি দল পিকাপ–ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে যায়। তাঁরা প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর তাঁরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন দেওয়া হয়।

এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন দেওয়া হয়। এ সময় কার্যালয়ের টিনের অংশও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।

তবে আজ সোমবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz