মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে কোনও শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ১৬ নভেম্বর (সোমবার) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনও আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক শর্ত দেয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেয়ার কিছু নেই।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ঠিকানা/এএস 

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz