বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নিউইয়র্কে শিক্ষার্থীদের স্কুলসামগ্রী বিতরণ করবে ‘মা ফাউন্ডেশন’

​নিউইয়র্কে  শিক্ষার্থীদের স্কুলসামগ্রী বিতরণ করবে ‘মা ফাউন্ডেশন’

বিজ্ঞাপন
সামার ছুটি শেষে নতুন শিক্ষাবর্ষে স্কুল খোলাকে সামনে রেখে  শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করবে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মা ফাউন্ডেশন ইউএসএ’। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্ল্যাজায় আগামী ২১ আগস্ট বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতিতে সহায়তা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহে পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ কর্মসূচিতে সহযোগিতায় থাকবে 1st Aide Home Care। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রায় ৪শ  স্কুল সামগ্রী তুলে দেবেন ‘Maa Foundation USA a non profit Organization 501 (c) (3) Approved’ এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট ড. জিসি প্যাট এবং ভাইস প্রেসিডেন্ট শাহজাদী পারভিন সারাহ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ২৫-এর কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য বিতরণ করা সামগ্রীর মধ্যে থাকবে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নতুন শিক্ষাবর্ষে স্কুলে ফেরার সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে 1st Aide Home Care এবং ‘মা ফাউন্ডেশনের’ এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে শিশু-কিশোরদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন তারা।
আয়োজকরা জানান, স্কুলে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে কমিউনিটির শিশুদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
২১ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে জ্যাকসন হাইটস ও আশপাশের এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ, খাতা, কলম-পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া ফ্রি আইসক্রিমও বিতরণ করা হবে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।
নতুন শিক্ষাবর্ষে  শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের স্কুলজীবনের নতুন যাত্রাকে আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক করে তুলতেই এই আয়োজন বলে জানিয়েছেন মা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz