মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে : জাহেদ উর রহমান • পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক • সুদানে এ বছর যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায় : জাতিসংঘ • দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার • রুনা লায়লার দশ হাজার গানের বিস্ময়, গিনেস বুকে নাম • নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন • প্রথমবার চালকসহ আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ • ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স • সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি • ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩০, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩০, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলে দুই দূরপাল্লার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বহু যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকারীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির।

রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ নিশ্চিত করেছে, দুর্ঘটনাটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা ‘রেনফে’ এবং বেসরকারি সংস্থা ‘ইরিও’ -র দুটি ট্রেনের মধ্যে ঘটেছে। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিল রুটে চলাচল করছিল।

স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এথার পাদিওলা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও আঘাত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি দেশের পরিবহণ মন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন।

স্পেনের জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে সব ধরনের জরুরি সরঞ্জাম ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে একাধিক ফায়ার সার্ভিস দল, তিনটি বিশেষ হেলিকপ্টার এবং দুটি মোবাইল ইনটেনসিভ কেয়ার ইউনিট অংশ নিয়েছে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz