মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী • ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা • পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি • জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে • হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন • শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তাদের ১৫৬টি ব্যাংকে থাকা এক হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।

দুদক সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মোট ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তের অধীনে রয়েছে। সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়া ছয়টি মামলার রায় হয়েছে, যা মূলত ঢাকা পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।

দুদক সচিব সাইদুর আরও বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি (যার দলিল মূল্য এক কোটি ৮০ লক্ষ টাকা), একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে যার দলিল মূল্য ১৫ কোটি ৩৩ লক্ষ ৮৬ হাজার ৮৮০ টাকা। এছাড়া ১৫৬টি ব্যাংকে এক হাজার ৪৫.২৫ কোটি টাকা জব্দ করা হয়েছে এবং ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে। এর মধ্যে চারজনের নামে (শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপের নামে রেড নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা করা হয়েছে পদের অপব্যবহারের অভিযোগে। এসব মামলার সাতটির অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং ছয়টি মামলার রায় হয়েছে। রায় হওয়া মামলাগুলো মূলত পূর্বাচল এলাকায় প্লট বরাদ্দসংক্রান্ত।

অপরদিকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির বিষয়ে দুদক জানায়, পূর্বাচল এলাকায় ৬০ কাঠা জমি ক্রোক করা হয়েছে। এসব জমির দলিলমূল্য এক কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ১৬ শতক জমি ক্রোক করা হয়েছে। ২০৪ দশমিক ১৬ শতক জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। স্থাবর সম্পত্তির পাশাপাশি ব্যাংকে থাকা অর্থসহ অস্থাবর সম্পদ জব্দের কথাও জানিয়েছে দুদক।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৫৬টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz