রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইয়েমেনে স্বাস্থ্যঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা, নতুন বাস্তুচ্যুত ৩ লাখ • অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার • ইসরায়েলিরা যে কোনোভাবে চায় নেতানিয়াহুর পতন • অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর • ইয়ামাল ও রাফিনিয়ার জোড়ায় প্রতিপক্ষের জালে ৬ গোল, শীর্ষে ফিরল বার্সা • রাজধানীর ৬ রুটে আজ থেকে বাস পরিচালনায় নতুন নিয়ম • মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২১ জুন (রবিবার) এক বিবৃতিতে কাতার জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়েছে। এর আগে আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছায়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এ অন্তর্ভুক্ত সব বিষয় নিয়ে একটি সর্বাত্মক ও স্থায়ী চুক্তি অর্জনের পথ তৈরি করবে বলে তারা আশা করছে।

বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি, এই বৈঠকগুলো সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সব বিষয়কে অন্তর্ভুক্ত করে একটি ব্যাপক ও স্থায়ী চুক্তি সম্পাদনের দিকে এগিয়ে যাবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

চুক্তিতে সব ফ্রন্টে শত্রুতা বন্ধ, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সুইজারল্যান্ডের এই বৈঠককে ওই সমঝোতার বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র : আল জাজিরা

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz