বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​ হুঁশিয়ারি ককরোচ পার্টির

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতে ‘নিট’ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থানে আরও কঠোর হয়েছে আন্দোলনকারী দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করা হলে নতুন করে আলোচনার কোনো যৌক্তিকতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। খবর এনডিটিভির।

২৫ জুলাই (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি অনমনীয় এবং এটি নিয়ে কোনো আপস হবে না। সরকার যদি এই প্রস্তাবে রাজি না হয়, তবে পরবর্তী আলোচনার কোনো অর্থই হয় না।

এর আগে শুক্রবার কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।

আন্দোলনকারীদের তিনটি মূল দাবির মধ্যে দুটি দাবির বিষয়ে কেন্দ্র নীতিগতভাবে সম্মত হয়েছিল। এগুলো হলো– আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের কারণে হতাশায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়েই এসে আলোচনা থমকে যায়।

সরকারি উচ্চপদস্থ সূত্রের বরাতে জানা গেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নই ওঠে না। সরকার তার পক্ষে শক্ত অবস্থানে রয়েছে। তবে সংকট সামাল দিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে কেন্দ্র এবং দ্রুতগতির আদালত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন নির্দেশনার কথাও জানানো হয়েছে। যদিও আন্দোলনকারীরা বলছেন, কেবল কর্মকর্তা ছাঁটাই যথেষ্ট নয়, শীর্ষ পদের জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকেই পদত্যাগ করতে হবে।

আজ দুপুরে দুই পক্ষের মধ্যে বহুল আলোচিত তৃতীয় দফার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz