বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঠিক করার সময় হয়েছে : ট্রাম্প

​ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঠিক করার সময় হয়েছে : ট্রাম্প

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক চুক্তি অনুমোদন দেওয়া হবে না বলে স্পষ্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন জ্বালানি বিভাগ ও সৌদি আরব ৩০ বছর মেয়াদী ও বহু বিলিয়ন ডলারের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই শর্ত জুড়ে দেন। ২৪ জুলাই (শুক্রবার) ট্রাম্প জানান যে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি কর্তৃপক্ষ আগে থেকেই জানত যে এই চুক্তির সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তটি যুক্ত রয়েছে।

সৌদি আরব তাৎক্ষণিকভাবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য না করলেও তারা দীর্ঘদিন ধরে বলে আসছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। 

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে মার্কিন ঠিকাদারদের নিয়ন্ত্রণে এই প্রকল্প পরিচালিত হবে এবং সেখানে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হবে না, ফলে পারমাণবিক অস্ত্র প্রসারের কোনো সুযোগ থাকবে না।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের এই চুক্তির খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠানোর কথা জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz