বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, অগ্নিকাণ্ড • ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ • গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন • পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের • আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র

শপথ নিয়ে ইতিহাস গড়লেন মুহিত

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮
শপথ নিয়ে ইতিহাস গড়লেন মুহিত
বিজ্ঞাপন
প্রায় এক বছরের আইনি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। স্থানীয় সময় ৮ নভেম্বর রোববার শপথ গ্রহণের মধ্য দিয়ে শহরটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে ইতিহাস গড়েন সাবেক এই সিটি কাউন্সিলর। নির্বাচনে গণনা থেকে বাদ পড়া ৩৭টি অনুপস্থিত ভোটারের ব্যালট পরীক্ষা ও গণনার পর পাল্টে যায় ২০২৫ সালের মেয়র নির্বাচনের ফল। 
২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডাম আলহারবি ১১ ভোটের ব্যবধানে জয়ী ঘোষিত হন। পুনর্গণনার পরও তাঁর জয় বহাল থাকে। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি মেয়রের দায়িত্ব নেন। তবে নির্বাচনের পরদিন হ্যামট্রামিক সিটি ক্লার্কের কার্যালয়ে পাওয়া ৩৭টি অগণিত ব্যালট ঘিরে শুরু হয় দীর্ঘ আইনি বিরোধ। ব্যালটগুলো খোলা ফেরত খামের ভেতরে ছিল। সেগুলোর হেফাজত ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সে ভোটাভুটিতে অচলাবস্থা তৈরি হয় এবং ব্যালটগুলো গণনার বাইরে থেকে যায়। 
ভোটারদের দেওয়া ব্যালট গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। ২০২৬ সালের মার্চে মিশিগান কোর্ট অব আপিল নিম্ন আদালতের সিদ্ধান্ত উল্টে দেয়। আগস্টে মিশিগান সুপ্রিম কোর্ট মামলাটি শুনতে অস্বীকৃতি জানালে আপিল আদালতের সিদ্ধান্ত বহাল থাকে। পরে ৩০ সেপ্টেম্বর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি ব্যালটগুলো গণনার নির্দেশ দেন। 
আদালতের নির্দেশে ১৬ অক্টোবর ব্যালটগুলো পরীক্ষা ও গণনা করা হয়। ৩৭টির মধ্যে দুটি অযোগ্য ঘোষণা করা হয়; বাকি ৩৫টি গণনায় অন্তর্ভুক্ত হয়। সংশোধিত হিসাবে মুহিত মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯ এবং আলহারবির ২ হাজার ৭৭। ফলে ১১ ভোটে পিছিয়ে থাকা মুহিত শেষ পর্যন্ত ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান। 
তবে ফল প্রত্যয়নের আগে মুহিতের আবাসিক যোগ্যতা নিয়ে আরেক দফা আইনি জটিলতা তৈরি হয়। আলহারবির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মুহিত হ্যামট্রামিকের বাইরে বসবাস করেন এবং মেয়র পদে দায়িত্ব পালনের আবাসিক শর্ত পূরণ করেন না।
৩০ অক্টোবর বিচারক ক্যাথলিন ম্যাকার্থি সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে রায় দেন, মুহিত মাহমুদ হ্যামট্রামিকের মেয়র হওয়ার আবাসিক শর্ত পূরণ করেছেন। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, অন্য শহরে তাঁর বাড়ি থাকা কিংবা স্ত্রী-সন্তানদের প্রধানত ট্রয় শহরে বসবাস করা তাঁকে এই পদে দায়িত্ব পালনের অযোগ্য করে না। 
এরপর ৪ নভেম্বর বুধবার ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স সংশোধিত নির্বাচনী ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে। এর মধ্য দিয়ে মুহিতের শপথ গ্রহণের পথ খুলে যায়। 
শপথের পর মুহিত শহরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিভেদ কাটিয়ে কমিউনিটির উন্নয়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার ওপর জোর দেন তিনি। সিলেটের গোলাপগঞ্জের সন্তান মুহিতের দায়িত্ব গ্রহণকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন। 
তবে শপথ গ্রহণের মধ্য দিয়েই নির্বাচনী বিরোধের পুরোপুরি অবসান হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। আলহারবির আইনজীবী নাবিহ আয়াদ মুহিতের আবাসিক যোগ্যতা এবং বিতর্কিত ব্যালট গণনা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে শহরের অন্তর্র্বতী সিটি ম্যানেজার সৈয়দ আমের আহসান জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ হয়েছে। 


 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz