বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, অগ্নিকাণ্ড • ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ • গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন • পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের • আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ব্যর্থতা

জাহানারা ইউসুফ | প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৯
ব্যর্থতা
বিজ্ঞাপন
ব্যর্থতায় পড়ে যাওয়া মানে শেষ নয়।
ব্যর্থতাকে করতে হবে জয়।
ভাগ্যের দিয়ো না অভিযোগ।
নিজের পরিস্থিতির করো না দোষারোপ।
নিজেকে বুঝো নিজের সাথে যুঝো।
কিছুটা সময় কাটাও নিভৃতে নিজের সাথে।
নিজেকে নিয়ে ভাবলে মন-মানসিকতা বদলে যাবে।
জীবনের ব্যর্থতা সমাধানের উপায় খুঁজে পাবে।
ব্যর্থতায় উঠে দাঁড়াও।
অজানার পথে পা বাড়াও।
লক্ষ্যে পৌঁছার স্বপ্ন সাজাও।
চেষ্টায় সফলতা আগে, আজ থেকে চেষ্টা চালাও।
পদক্ষেপ নাও পরিকল্পনা করো—।
সময়ের হাত ধরে সময়ের সাথে চলো।
অলসতা ছাড়ো-দক্ষতা গড়ো।
প্রতিদিনের কাজগুলো নিয়মিত করো।
সময়ের নাহি করো অপচয়।
সেখানে তোমার স্বপ্নেরা অপেক্ষায়।
স্বপ্ন যত বড়, লড়াই করতে হবে তত বড়।
চলার পথে বাধা আসবে,—
তাকে ডিঙাতে হবে দুর্বার সাহসিকতায়।
সামনের পথ রুদ্ধ দেখলে যেয়ো না থেমে
অন্যদিকে মুখ ফেরাও অন্য পথের দিশা পাবে।
ব্যর্থতাই তোমায় কঠিন শিক্ষা দিয়ে গড়ে দেবে—
তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz