শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাবিতে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করার ঘোষণা কর্তৃপক্ষের • ২৩ বছরের অপেক্ষা ঘোচাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ • জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না • শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে আইন মেনে • বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও তৈরির উদ্যোগ অস্টেলিয়ার • হানিট্র্যাপে ভারতীয় পাইলট, পাকিস্তানের হাতে যুদ্ধের গোপন নথি! • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন • এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম • কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসুর জীবনাবসান • সাভারের আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৭টিতে

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। ১৮ অক্টোবর (রবিবার) সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন। এ ছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সোবহানা মোস্তারিকে।

এর আগে এক প্রতিবেদনে জানানো হয়েছিল, জ্যোতির জায়গায় টি-টোয়েন্টির নেতৃত্বের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন নাহিদা। এশিয়ান গেমসের পর ব্যাটিংয়ে মনোযোগ দিতে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জ্যোতি।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচন প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে বৈঠক করে নাহিদার হাতে টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন নাহিদা। রফিকুল মনে করেন, দলের দায়িত্ব তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।

তিনি বলেন, নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে ছিলেন। আমাদের মনে হয়েছে, আমাদের টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার এটিই সঠিক সময়।

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন জ্যোতি, যেমনটা সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন। জ্যোতির এই সিদ্ধান্তে বিসিবি কিছুটা চমকে গেলেও, জানা গেছে যে সাম্প্রতিক সময়ে বোর্ডের আচরণে বেশ হতাশ ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি’। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই মিশন শুরু করবে টাইগ্রেসরা।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz