রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে • ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান • সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ • ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত • ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত • জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশে আগামী ৪-১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। শনিবার (১ আগস্ট) বিকেলে ভুটানের থিম্পুতে সাফের পুরুষদের এ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে।

সাফ সদস্য নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় ছয় দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ‘বি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপের অন্য দল মালদ্বীপ। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে।

অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। সেপ্টেম্বরের মধ্যে নেপাল নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা স্বাগতিক বাংলাদেশের গ্রুপে পড়বে। তখন চার দলের গ্রুপেও শীর্ষ দুই দলই সেমিফাইনালে খেলবে। নেপাল না এলে তিন দলের গ্রুপই থাকবে।

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৯ সালের পর ১৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালে ভারতে সেমিফাইনালে উঠেছিল। ২০১৮ সালের পর তারা আবার সাফের স্বাগতিক হয়েছে।

গ্রুপ-এ : বাংলাদেশ, নেপাল (শর্তসাপেক্ষে) ভুটান ও শ্রীলঙ্কা।

গ্রুপ-বি : ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz