রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে • ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান • সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ • ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত • ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত • জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
লর্ডসে ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারত। এরপর যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফের বীরত্বে ইংল্যান্ডকে চমকে দেয় সৌরভ গাঙ্গুলীর দল।

চ্যাম্পিয়ন হওয়ার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়াতে থাকার দৃশ্য এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে আছে।

দুই যুগ আগের স্মৃতি হঠাৎ মনে করিয়ে দেওয়ার কারণ, এত দিন সেটাই ছিল কোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

লাহোরে শনিবার (৩১ অক্টোবর) সেই রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য ৯ বল ও ৩ উইকেট হাতে রেখে টপকে গেল স্বাগতিকরা।

গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরি ও পবন রত্নায়েকের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৫ রান তুলেছিল শ্রীলঙ্কা।

রান তাড়ায় মাত্র ১৪ রানে মাজ সাদাকাত ও বাবর আজমের উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে এরপর ফখর জামানের বীরোচিত সেঞ্চুরি (৯৯ বলে ১২৭), আরাফাত মিনহাসের ঝোড়ো ফিফটি (৩১ বলে ৬১) ও হাসান নেওয়াজের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ভারতের ২৪ বছর আগের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz