বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ • বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর • হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম • আবাসনের দাবিতে ধর্মঘট স্পেনে, অংশ নিলো লাখ লাখ মানুষ • হবিগঞ্জে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ • এ মাটি শেখ হাসিনার জন্য আর হবে না: এনসিপি নেত্রী মিতু • পোশাকশ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ • বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি:  চলতি মাসেই যাচ্ছেন ১১২ জন • মোবাইল কোর্টের কার্যক্রম ভিডিও ধারণে মিডিয়া সেল গঠনের নির্দেশ • কুষ্টিয়ায় নাশকতার আগুনে পুড়ল এনসিপির এমপি নুসরাতের বাড়ি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

বিজ্ঞাপন
এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০।

প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয় বাংলাদেশের আর্চাররা। লাল-সবুজদের পক্ষে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ। চার সেটে তার সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬।

‎ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর–আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে।

তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ৫৫ পয়েন্ট তোলে বাংলাদেশ। কাজাখস্তান করে ৫২। শেষ সেটে দুই দলই চাপের মধ্যে ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫২–৫১ পয়েন্টে জিতে ৬–২ ব্যবধানে ম্যাচটা নিজেদের করে নেয়।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz