রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে • ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান • সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ • ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত • ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত • জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

​নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের হয়ে সুযোগ না পেলেও ঠিকই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার।

শ্রীলঙ্কায় খেলার মাঝে নতুন সুসংবাদ পেয়েছেন সাকিব। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন ৩৮ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার। তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স।

নিজেদের সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে পোখারা লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখরা অ্যাভেঞ্জার্সের সদস্য।

পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’

ক্যারিয়ারে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিবকে দারুণভাবে সামাজিক মাধ্যমে উপস্থাপন করেছে পোখরা। পাহাড়ের ওপরে সিংহাসন তৈরি করে সাকিবকে বসিয়েছে সেই আসনে। আর পেছনে শকুনের মূর্তি। সিংহাসনের চারপাশ ঘুরে ডান দিকে অবস্থান নেয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।
 
২০২৪ সালে প্রথমবার নেপাল প্রিমিয়ার লিগ হয়। সেবার চ্যাম্পিয়ন হয় জনকপুর বোল্টস। আর সর্বশেষবার শিরোপা ঘরে তোলে লুম্বিনি লায়নস। প্রথমবারের মতো নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না তার।

২ ইনিংসে ১০ রান করেছেন বাঁহাতি ব্যাটার। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz