শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার

ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার

বিজ্ঞাপন
নিজের প্রোফাইল ছবি আর শুধু স্থির থাকবে না হাসবে, হাত নাড়বে, এমনকি পার্টি হ্যাটও পরবে! ব্যবহারকারীদের আরও সৃজনশীলভাবে নিজেদের প্রকাশের সুযোগ দিতে মেটা প্লাটফোরমস নতুন এক ফিচার চালু করেছে ফেসবুকে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মেটা এআইয়ের সাহায্যে এখন স্থির ছবিকেই সহজে অ্যানিমেটেড প্রোফাইল ছবিতে রূপ দেয়া যাবে। ধাপে ধাপে সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন।

নতুন ফিচারের মাধ্যমে ছবিতে মোশন ইফেক্ট যোগ করা যাবে। ফলে প্রোফাইল ছবির মানুষটিকে দেখা যাবে—
হাত নাড়াতে
হার্ট শেপ বানাতে
কিংবা ভার্চ্যুয়াল পার্টি হ্যাট পরে থাকতে
তবে ভালো মানের অ্যানিমেশন পেতে ক্যামেরার দিকে সরাসরি তাকানো ছবি ব্যবহার করতে বলছে মেটা। ব্যবহারকারীরা মোবাইল গ্যালারি বা আগে আপলোড করা ফেসবুক ছবিও বেছে নিতে পারবেন।

‘রিস্টাইল’ টুলে বদলে যাবে পুরোনো ছবিও

মেটা এআইয়ের নতুন রিস্টাইল টুল ব্যবহার করে স্টোরি ও মেমোরিজের ছবিও নতুনভাবে সাজানো যাবে। ছবি আপলোড করার পর শুধু একটি প্রম্পট লিখলেই বা পছন্দের থিম বেছে নিলেই ছবির লুক বদলে যাবে।

থিমগুলোর মধ্যে আছে—
অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, ড্রিমি, উজ্জ্বলসহ নানা স্টাইল।
এ ছাড়া আলো, রং, মুড বদলানো এবং নতুন ব্যাকগ্রাউন্ড (যেমন সমুদ্রসৈকত বা শহরের দৃশ্য) যোগ করার সুবিধাও মিলবে।
মেসেজেও যুক্ত হচ্ছে চলমান দৃশ্য

টেক্সট বার্তাকেও আরও আকর্ষণীয় করতে যোগ হয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। নতুন রেইনবো আকৃতির এআই আইকনে ক্লিক করলেই বেছে নেয়া যাবে ঝরতে থাকা পাতা, ঢেউ খেলানো সমুদ্রসহ নানা চলমান দৃশ্য। ফেসবুক জানিয়েছে, সামনে ঋতুভিত্তিক ব্যাকগ্রাউন্ডও যুক্ত হবে।  

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz