সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’ • ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের গুলি, আহত ৫ • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী • চমক দিয়ে একাদশ ঘোষণা বাংলাদেশের • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ : রাষ্ট্রদূত • এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ • টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে • ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য • সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না : মাহদী আমিন • ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মাগুরার নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১৬ সেপ্টেম্বর (বুধবার) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের হস্তক্ষেপের বিষয়ে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি অভিযোগ করেন সরকার নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিচ্ছেনা এবং স্থানীয় সরকারে দলীয়করনের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় সরকার নিজের দলের লোকদেরকে বসিয়েছে।

এসময় আটটি দাবি তুলে ধরে পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে বিলম্বিত করার কোন অজুহাত গ্রহণ করা হবে না।

তিনি নির্বাচনের সকল প্রার্থীর জন্য সময় সুযোগ, নিরাপদ পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার পরিবেশ তৈরির আহ্বান জানান।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz