শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সরকারের ব্যর্থতা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছে এনসিপি : সারজিস

​সরকারের ব্যর্থতা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছে এনসিপি : সারজিস

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকারের যৌক্তিক সমালোচনা করার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো প্রচেষ্টাকে সাধুবাদ জানায় এনসিপি। ছয়মাসে সরকারের যেসব ব্যর্থতা রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে এনসিপি। ২৮ আগস্ট (শুক্রবার) দুপুরে এনসিপির সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে যান তিনি। চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

সরকার সঠিক পথে না থাকলে শুধু বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে না; এর প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলেও মন্তব্য করেন সারজিস আলম।

এনসিপি সংসদের পাশাপাশি রাজপথেও বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে বলে জানান দলটির এ নেতা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz