বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা: বুলু

​মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা: বুলু

বিজ্ঞাপন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ইউনূস সরকারের অংশ ছিলো আর তাদের কথাবার্তাও লাগামহীন। দেশে মবোক্রেসির সংস্কৃতি তারাই চালু করেছেন।
 আজ ১৯ জুলাই (রবিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুথান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ভূরাজনৈতিক কারণে দেশকে অস্থিতিশীল করার চিন্তা থেকে ফ্যাসিস্টরা ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
 
এছাড়া বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিব একনায়কতন্ত্র গঠন করেছিল মন্তব্য করে তিনি বলেন, এ কারণেই তার অনিবার্য পতন হয়েছিল।
 
এসময় দেশকে ভিন্নদিকে ধাবিত করার অপচেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, দেশকে সুদৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz