বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবায়নের চিত্র • মার্কিন কংগ্রেসে সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা • ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক • এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ • কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন • শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু • ‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’ • চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের • প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জুলাই গণঅভুত্থ্যানকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন সংসদের বিরোদীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এ কাজটি সরকারকেই করতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, তিনি বিষয়টিকে গুরুত্ব দেবেন। এছাড়া জুলাই অধিদফতরের উদ্যোগে শহীদদের প্রোফাইল এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের তথ্য ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের যে কার্যক্রম চলছে, সেটিকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৫ জুলাই (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি দল থেকেও বলছি, জুলাই আমাদের; বিরোধী দল থেকেও বলছি, জুলাই আমাদের। তাই জুলাই যেন সত্যিকার অর্থেই সবার হয়ে ওঠে, সেটাই আমরা দেখতে চাই।

​​​​​প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দেশের আপামর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়েও সরকারের আশ্বাসকে স্বাগত জানিয়ে আগাম ধন্যবাদ জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। এটি সবসময়ই ‘মজলুমের মিলনমেলা’ হিসেবে পরিচিত। সংসদের কার্যক্রম যত সুন্দর ও গঠনমূলক হবে, ততই মানুষের হতাশা দূর হবে, রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে এবং দেশ গঠনে সবাই আরও বেশি অনুপ্রাণিত হবে।

তিনি আরও বলেন, চলতি বছরের বন্যায় চারটি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম বিভাগে। প্রাণহানির ঘটনাগুলোর বেশিরভাগই ওই বিভাগে ঘটেছে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংসদের পরিবেশ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, প্রথম দিনই তারা অতীতের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। সংসদে অবশ্যই সমালোচনা হবে, তবে তা সংসদীয় শিষ্টাচার ও বিধিবিধান মেনেই হওয়া উচিত।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz