নৈশপ্রহরীর মতো দাঁড়িয়ে আছি ফুলের পরিচর্যায় ড্যাফোডিল ফুল... রঙের জৌলুশ কিংবা গন্ধমের মতো নিষিদ্ধ বিভোরতার পরিচারক যারা কেবল তাদের আনাগোনা এখানে হিটলার কিংবা কোনো আধুনিক ফ্যাসিস্টের বন্দুকের নল এখানে বুমেরাং হয়ে ফেরে... ড্যাফোডিল ফুলের পাপড়িগুলো আজ কোনো অসীম সুন্দরের প্রতিভূ আকাশছোঁয়া দিগন্তের সাথে মিশে যায় সুন্দরের অজর সঙ্গীত, হৃদয়রঙের পঙ্্ক্তি প্রলেতারিয়েতের দাহতাপ এখানে শীতল আগুনের মতো জ্বলে যেন নমরুদের অগ্নিকুণ্ডে বয়ে যায় শীতল ঝরনাধারা... রাত্রিছেঁড়া ভোরের মতো দাঁড়িয়ে আছি ফুল ও সুন্দরের পাহারায় নিষিদ্ধ প্রেমের পরিচারক যারা কেবল তাদের আনাগোনা এখানে।