সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার • কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক ট্রাম্পের! • মদ্যপান শেষে হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ • ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি • ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন • ফেসবুকে ছেলের এইচএসসি পাসের খবর চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির, কমিটি বিলুপ্ত • শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী • যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান • এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি বড় কূটনৈতিক সাফল্য : হুমায়ুন কবির • পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন

ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের প্রবাহ কমতে ১৫ দিন লাগতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের পরামর্শে আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক হাজার ফুট গভীরে খননের পর গ্যাস উদগীরণ শুরু হলে আগুন জ্বলে ওঠে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাতে পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান জানান, ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) দুই ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামী ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

তারিকুল ইসলাম খান জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের পরামর্শে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে অগ্নিনির্বাপণের পাশাপাশি গ্যাসের প্রবাহ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

ঘটনাস্থলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে ওই এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক ভূকম্পন জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তবে সেখানে কী পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz