শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল • নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম • জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ • ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ • পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু • ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো করেছে জামায়াত : রাশেদ খাঁন • নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না : ইয়ার লাপিদ • প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়েছে : হুমায়ুন কবির • কিছু লোকের ধাওয়ায় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেয় : পিবিআইকে দ্বীপ • ইরানে হামলার প্রস্তুতি জোরালো, ইসরায়েলে মার্কিন বিমানের বহর

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

আমি কথা বলি নাই, ছাত্রদল শিবির মারামারি কেন?’

আমি কথা বলি নাই, ছাত্রদল শিবির মারামারি কেন?’

বিজ্ঞাপন
“আমি বক্তব্য দিলেই নাকি দেশে ঝামেলা তৈরি হয়। কিন্তু আমি তো আজ কথা বলি নাই। তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবির মারামারি হচ্ছে কেন?’- ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এর মাধ্যমে তিনি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনাগুলো সামনে আনলেন।
সম্প্রতি সিলেট অঞ্চলে জুলাই পদযাত্রা করতে গিয়ে বিএনপি ও ছাত্রদলের আক্রমণের মুখে পড়ে এনসিপি। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা দাবি করছেন, এসব আসলে বিচ্ছিন্ন ঘটনা। এমনকি এগুলোয় কেন্দ্রের কোনো সায় নেই। তবে অনেক ক্ষেত্রে পরিস্থিতি উত্তপ্ত করতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য উসকানি হিসেবে কাজ করেছিল- দাবি করছেন তারা। একথার সঙ্গে অবশ্য একমত নন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে এনসিপির পদযাত্রায় হামলা হচ্ছে। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে এখন চুপ থাকার সিদ্ধান্তও নিতে চাইছেন- জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরো যোগ করেন, অনেক কথাই তিনি ব্যক্তিগত অবস্থান থেকে বলেন। তাই তার সব কথা এনসিপিও অনুমোদন করে না। সরাসরি কথা না বলে বক্তব্যে এখন থেকে আরো কৌশলী হতে হবে। যেভাবে বললে দলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য হবে, এখন থেকে সেভাবে কথা বলার চেষ্টা করবেন- বলছেন তিনি।
৪ আগস্ট মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠানে একক অতিথি হিসেবে ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। দেশের সমসাময়িক রাজনীতির নানা বিষয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির প্রথম সারির এই নেতা।
অন্তর্বর্তী সরকারের শেষদিকে হওয়া মার্কিন বাণিজ্য চুক্তির কিছু বিষয় দেশের জন্য ভালো- মনে করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরো বলেন, রপ্তানিমুখী পোশাকখাতের কথা ভেবে বিগত সরকার এই চুক্তি করে থাকতে পারে। তবে তখন তারা এ নিয়ে এনসিপির সঙ্গে কোনোদ আলোচনা করেনি। এই চুক্তিতে যেসব শর্ত আছে, সেগুলোতে সমস্যা আছে। তাই চুক্তিটি পর্যালোচনা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
“আমাদের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত- কারো কাছে আমরা বিক্রি হয়ে না যাই”, মন্তব্য করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz