বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল • প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল • খুলনায় মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা • রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক • কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব • থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস • বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে : সমাজকল্যাণ মন্ত্রী • সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ • কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত • চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’

​‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’

বিজ্ঞাপন
বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন তিনি। মুম্বাইয়ে তার বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার (২ জুলাই) মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিয়ের খবরটি নিশ্চিত করেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।

বিয়ের বিষয়ে প্রশ্নের জবাবে আমির বলেন, ‘হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।’

নিজেদের নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করে তিনি বলেন, ‘এটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।’

অনুষ্ঠানে আমিরের বড় ছেলে জুনায়েদ খানও উপস্থিত ছিলেন। বাবার বিয়ের ঘোষণা শোনার সময় তাকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের দুই সন্তান— জুনায়েদ খান ও ইরা খান।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব যৌথভাবেই পালন করছেন দুজন।

গৌরী স্প্র্যাটকে বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz