সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার • ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ • বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে : নাহিদ ইসলাস • ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকটের দলের আলোচনা • দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির • শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা • প্রতিদিনের যে খাবারে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা

ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমোন কা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অনুজ।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে এক শোকবার্তায় বন্ধুর মৃত্যুর খবর জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রূপেশ জানান, মৃত্যুর মাত্র ১০ দিন আগেও অনুজের সঙ্গে তার দেখা হয়েছিল। ফলে বন্ধুর আকস্মিক মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন তিনি। পরে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পরই তাঁর মৃত্যু হয়েছে।

রূপেশ আরও জানান, অনুজের প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। নিয়মিত শরীরচর্চা ও জগিং করতেন তিনি। ঘটনার দিন নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলেও ঘুম থেকে ওঠেননি অনুজ। পরে তার মা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমোন কা’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে অনুজ ও রূপেশের পরিচয় হয়। এরপর দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব। একসঙ্গে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন তারা।

তরুণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সূত্র: এবিপি আনন্দ

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz