মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী • অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি • দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু • দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : প্রসিকিউটর • গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা • জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক  রপ্তানি সাড়ে ৯ শতাংশ বেড়েছে • ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ • কপ৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী • যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার বাংলাদেশির • শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : প্রসিকিউটর

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : প্রসিকিউটর

বিজ্ঞাপন
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে স্বঘোষিত নির্বাসনে থেকে দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো পথ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন। খবর এএফপির।

মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার সামনে এখন আর কোনো আইনি প্রতিকার বা আবেদনের সুযোগ অবশিষ্ট নেই। আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করার বাধ্যবাধকতা রয়েছে, যা তিনি সম্পন্ন করেননি। ফলে শেখ হাসিনার সামনে এখন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বাস্তবায়নের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প অপশন নেই।

২০২৪ সালের আগস্টে তীব্র ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে হেলিকপ্টারযোগে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকেই তিনি সেখানে আত্মগোপনে রয়েছেন। কেবল মাঝেমধ্যে সংবাদ সম্মেলনে টেলিফোনে বক্তব্য দিয়ে আসছেন। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, দেশে ফিরলে তাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে— সেটি পুরোপুরি জেনেও তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ, উসকানি, হত্যাকাণ্ড ও নৃশংসতা রোধে ব্যর্থতার তিনটি অভিযোগে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই ও আগস্টের ওই রক্তাক্ত দমনপীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যা বর্তমানে ভারত সরকারের পর্যালোচনায় রয়েছে। এই রাজনৈতিক টানাপড়েনের পাশাপাশি সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও হত্যাসহ আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz