শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ফ্যাসিবাদের পথে যেতে যা যা করা প্রয়োজন তার সব করছে বিএনপি • বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা : রিজভী • প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস • চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও • দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু • ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • এআই খাতের শেয়ারে ধস, নাসডাক হারাল আড়াই ট্রিলিয়ন ডলার • কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত • ডেস্কটপের ইউএসবি পোর্ট ব্যবহারে যে বিষয়টি খেয়াল রাখবেন • নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা : রিজভী

বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা : রিজভী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৭ অক্টোবর (শনিবার) ঢাকাসহ সারাদেশের অধিকাংশ জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ৬ নভেম্বর (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা অপতৎপরতা চলমান। উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, পোশাকখাত ঘিরে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রমাণিত হয়েছে। যেকোনো অরাজক পরিস্থিতি প্রতিহতের ক্ষমতা সরকারের আছে বলে জানান তিনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz