মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ • সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী • জেলহত্যা দিবস আজ • ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ • ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট পৃথক করার  ট্রাম্পের উদ্যোগে সুপ্রিম কোর্টের বাধা • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোট, কংগ্রেস ও ক্ষমতার সমীকরণ • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোটাররা কী দেখে সিদ্ধান্ত নেবেন • আমেরিকায় পায়ে পায়ে আইন: স্বপ্নের দেশে মানুষের অদৃশ্য লড়াই • শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ

বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর দিনগত রাতে পুরান ঢাকার তৎকালীন কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। তারা হলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।

জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত স্থগিত ছিল ২১ বছর। ১৯৯৬ সালের জুনে পুনরায় মামলার কার্যক্রম শুরু হয়। ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে যাবজ্জীবন সাজা পান আট জন এবং মৃত্যুদণ্ড পান তিন জন। সাজাপ্রাপ্ত এই ১১ আসামির মধ্যে ১০ জনই এখনও ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তিনি হলেন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz