বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: 'তদন্ত ছাড়া মন্তব্য নয়'

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: 'তদন্ত ছাড়া মন্তব্য নয়'

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়া ছাড়া কোনো মন্তব্য করা যাবে না। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা বলেন।

প্রসঙ্গত, নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

তাহসিফ সাউরি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করেছেন, এমন তথ্য ছড়িয়ে পড়ার মাধ্যমে আলোচনায় আসেন। যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz