মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬ হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী • দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করতে পারেন: জামায়াত • বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী • এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ • টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে? • মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা • এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? • ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ • অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু (Nittsu) লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী নিটসু পরিদর্শন করেন।

বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক বার্তায় আজ এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যরা।
এ ছাড়া পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz