মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রবাসীদের জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

প্রবাসীদের জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবে বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশে বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা ‘প্রবাস’।

এ দাবিতে রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সংগঠনটি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির সহ-আয়োজক গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)’। গবেষণা সহযোগী হিসেবে রয়েছে চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।

প্রবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতামূলক কাজের লক্ষ্যে গঠিত ‘প্রবাস’ জানিয়েছে, মানববন্ধন থেকে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির সুষ্ঠু তদন্ত, অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হবে।

আয়োজকদের মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে তাকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি।

স্মারকলিপিতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা জোরদার, নির্যাতনের অভিযোগ তদন্ত এবং বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানানো হবে।

কর্মসূচিতে সংহতি জানাতে মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz