মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ • সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী • জেলহত্যা দিবস আজ • ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ • ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট পৃথক করার  ট্রাম্পের উদ্যোগে সুপ্রিম কোর্টের বাধা • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোট, কংগ্রেস ও ক্ষমতার সমীকরণ • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোটাররা কী দেখে সিদ্ধান্ত নেবেন • আমেরিকায় পায়ে পায়ে আইন: স্বপ্নের দেশে মানুষের অদৃশ্য লড়াই • শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বরিশালের পথে প্রধানমন্ত্রী

​বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া।

বিজ্ঞাপন
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরপথজুড়ে মানুষের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান রয়েছে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। 

বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz