সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার • ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ • বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে : নাহিদ ইসলাস • ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকটের দলের আলোচনা • দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির • শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা • প্রতিদিনের যে খাবারে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই বছর মোট ২৯ দিন ছুটি থাকবে। ২ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটি। এই ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন, দুটি শুক্রবার ও দুটি শনিবার।

তিনি বলেন, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এরমধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন, একটি শুক্রবার ও দুটি শনিবার।

সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিনের সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি ৭ দিনের সাপ্তাহিক ছুটি ৩টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতিত ২২ দিন। মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করেছে।

ধর্মীয় উৎসব পালনের জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় পর্ব অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা একই উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz