বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

ফাইল ছবি

বিজ্ঞাপন
ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা না চালাতে সম্মত হয়েছে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-সমর্থিত এই গোষ্ঠী একই সময়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে তাদের যুদ্ধ জোরদার করেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

প্রায়ই ট্রাম্পের সঙ্গে কথা বলা ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্ট প্রেসিডেন্টকে উদ্ধৃত করে জানিয়েছেন, ওয়াশিংটন ‘হুতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে সম্মত হয়েছে’।

এর আগেও ট্রাম্প দাবি করেছেন, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলা থেকে হুতিরা বিরত রয়েছে।

১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুতিরা আমাদের ফোন করেছিল এবং তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই।’

তবে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ওপর চাপ বাড়ছে। শনিবার দেশটির রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

হুতিরা ইয়েমেনের ভেতরেও দ্রুত অভিযান চালিয়েছে। সৌদি আরব-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে তারা দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করেছে।

ফক্স নিউজ জানিয়েছে, ইরান নিয়ে ট্রাম্প এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক বিমান হামলা শুরু করে। এরপর প্রায় সাত মাস ধরে চলা অচলাবস্থায় পরিস্থিতি গড়িয়েছে।

ইংস্ট জানিয়েছেন, ট্রাম্প তাকে বলেছেন, ‘খুব নিকট-ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘ইরানিদের ভালো আচরণ করাই ভালো’ এবং ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। সূত্র : এএফপি

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz