বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কে সারা বছর আউটডোর ডাইনিংয়ের সুযোগ, নতুন আইনে স্বাক্ষর মেয়র মামদানির

নিউইয়র্কে সারা বছর আউটডোর ডাইনিংয়ের সুযোগ, নতুন আইনে স্বাক্ষর মেয়র মামদানির

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির রেস্তোরাঁগুলোকে সারা বছর সড়কের নির্ধারিত অংশে ক্রেতাদের বসিয়ে খাবার পরিবেশনের সুযোগ দিতে নতুন আইনে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান কোয়ামে মামদানি। ৩১ আগস্ট স্বাক্ষরিত এই আইনের মাধ্যমে নগরীর আউটডোর ডাইনিং ব্যবস্থায় মৌসুমি বিধিনিষেধ দূর করা হয়েছে।

কাউন্সিল সদস্য লিংকন রেস্টলারের উত্থাপিত ‘ইন্ট্রো ০৬৫৫’ বিলটি আগের আইনের সংশোধন করেছে। আগে ‘ডাইনিং আউট এনওয়াইসি’ কর্মসূচির আওতায় রেস্তোরাঁগুলোকে ৩০ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত সড়কে স্থাপিত খাবার পরিবেশনের কাঠামো সরিয়ে রাখতে হতো। তবে ফুটপাতের ক্যাফেগুলোর ক্ষেত্রে এই বাধ্যবাধকতা ছিল না।

মেয়র মামদানি বলেন, প্রতিবছর এসব কাঠামো খুলে আবার স্থাপন করতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় বাড়তি খরচ বহন করতে হতো। এতে ভবিষ্যৎ পরিকল্পনাও কঠিন হয়ে পড়ত। নতুন আইন রেস্তোরাঁগুলোকে সব ঋতুতে ক্রেতাদের সেবা দেওয়ার সুযোগ দেবে।

শীতকালে এসব স্থাপনা সাময়িকভাবে শীতের উপযোগী করার বিষয়ে আগামী কয়েক মাসে বিধিমালা প্রণয়ন করবে নিউইয়র্ক সিটির পরিবহন বিভাগ। বিভাগের কমিশনার মাইক ফ্লিন জানান, ক্রেতাদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থাপনাগুলোতে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা বজায় রাখা হবে।

কাউন্সিল সদস্য রেস্টলারের মতে, মৌসুমি বিধিনিষেধ ও প্রশাসনিক জটিলতার কারণে অনেক রেস্তোরাঁ এই কর্মসূচিতে অংশ নিতে পারেনি। নতুন আইন পাঁচ বরোতে আউটডোর ডাইনিং সম্প্রসারণে সহায়তা করবে এবং রেস্তোরাঁ ব্যবসা ও এই খাতের কর্মীদের উপকৃত করবে।

ক্ষুদ্র ব্যবসাবিষয়ক কমিটির চেয়ার শ্যানেল থমাস-হেনরি বলেন, উদ্যোগটি ব্যবসায়ীদের সারা বছর কার্যক্রম পরিচালনায় আরও নমনীয়তা দেবে। নগরীর ক্ষুদ্র ব্যবসা সেবা বিভাগ জানিয়েছে, এই সংস্কার মেয়রের ‘ওপেন ফর স্মল বিজনেস’ উদ্যোগের অংশ। সূত্র: নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz