মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে • লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী • বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির • পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ • আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত • কে নেতানিয়াহু-আইজেনকোট, কী ফল এলো?ফের বৈঠ • ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান : চিফ প্রসিকিউটর • এআই দিয়ে পরীক্ষায় নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ • দেশে হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু • বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আর্জেন্টিনাকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপের শুরু থেকেই অবিশ্বাস্য ফর্মে আছে তারা। সর্বশেষ রাউন্ড অব ৩২ এ সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। এই জয়ের পর আরেকটি সুসংবাদ পেল তারা। আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন কিলিয়ান এমবাপ্পেরা। 

র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। ওই সময় শীর্ষে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইয়ে স্পেন। তাদের রেটিং পয়েন্ট ছিল যথাক্রমে ১৮৭৭.২৭ এবং ১৮৭৪.৭১।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে টানা চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স। এই চার ম্যাচে তারা অর্জন করেছে মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। তাদের মোট রেটিং পয়েন্ট এখন ১৯১৬.২৪। দুই নম্বরে নেমে যাওয়া আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছে স্পেন।

চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। আর তিন ধাপ পিছিয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান আট নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz