রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ • পুরুষ মডেল ভাড়া করে প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা • বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ • ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ • জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী : সাখাওয়াত হোসেন • যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান • দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী • প্রবল চাপের মুখে তাওহিদ হৃদয়ের অবিস্মরণীয় ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভের ঐতিহাসিক কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। পোল্যান্ডের ফায়ার সার্ভিসের মুখপাত্র হুবার্ট চেপুই জানান, শহরের প্রধান মার্কেট স্কয়ারে চলন্ত একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

পোলিশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, তিনি এ ‘মর্মান্তিক গোলাগুলির’ ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন। হামলার উদ্দেশ্য ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত করছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz