মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের • পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫ • এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং • ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’ • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী • চমক দিয়ে একাদশ ঘোষণা বাংলাদেশের • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ : রাষ্ট্রদূত • এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরানের সক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি

ইরানের সক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটি ভেঙে পড়বে’ বলে যে ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্র সেখানে ‘কৌশলগত ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার। খবর আল জাজিরার।

আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেছেন, ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ স্থায়িত্বকে ভুলভাবে মূল্যায়ন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হিসাব-নিকাশ ‘ইরানি সমাজের বাস্তবচিত্র প্রতিফলনে চরমভাবে ব্যর্থ’ হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জাভানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের আগের সময় থেকেই ওয়াশিংটন ধারাবাহিকভাবে তেহরানের ওপর চরম চাপ সৃষ্টি করে আসছে। তবে ইরানের ‘দৃঢ় অবস্থান ও কঠোর জবাবের’ মুখে যুক্তরাষ্ট্রের সেসব চেষ্টা ও উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে।

এদিকে, ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই দাবি করেছেন- ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধ প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে পেতে ব্যর্থ হয়েছে ও নিজের লক্ষ্য হাসিলে এখন তারা সম্পূর্ণ একাকী বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হামিদরেজা হাজি-বাবাই বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও হুঁশিয়ারিগুলো প্রকৃতপক্ষে ‘আমেরিকার চরম হতাশা ও অসহায়ত্বের’ বড় প্রমাণ। তিনি আরও উল্লেখ করেন, বাস্তবে কোনো দেশের যদি কার্যকর পদক্ষেপ নেওয়ার আসল শক্তি বা সক্ষমতা থাকে, তবে তাকে বারবার হুমকির আশ্রয় নিতে হয় না।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz