বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ইমরান খানকে নিয়ে নতুন আদেশ পাকিস্তান হাইকোর্টের

​ইমরান খানকে নিয়ে নতুন আদেশ পাকিস্তান হাইকোর্টের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একাকী কারাবাসে না রাখার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট । ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিচারপতি খাদিম হুসাইন সোমরো এই আদেশ জারি করেন।

আদালতের নতুন নির্দেশনায় স্বস্তিতে ইমরান খান এবং তার পরিবার। 
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, আদিয়ালা জেল কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছে, আইন মেনে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে তার স্ত্রীর ও পরিবারের সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। 
 
এছাড়াও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতার সঙ্গে তার ছেলেদের টেলিফোনে কথোপকথনের ব্যবস্থাও করতে হবে জেল কর্তৃপক্ষকে। তবে এই কথোপকথনের রেকর্ড রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সুবিধাটি বন্ধ করার অধিকার কারা কর্তৃপক্ষের থাকবে।

বন্দিদশায় ইমরান খানকে প্রতিদিন খবরের কাগজ ও বই সরবরাহ করতে হবে এবং জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হবে বলে নির্দেশনায় জানান বিচারপতি।
 
যদিও প্রশ্ন উঠছে, শাহবাজ সরকারের প্রশাসন আদৌ এই নির্দেশিকা পালন করবে কি না? 

অতীতে আদালত একাধিক নির্দেশিকা দিলেও অদৃশ্য কারণে তা মানা হয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে আদালত বলেছে, যাবতীয় নির্দেশিকা মানা হচ্ছে কিনা আগামী ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট দাখিল করতে হবে।
 
উল্লেখ্য, ইমরানের চিকিৎসায় গাফিলতি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz