বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বিলাওয়াল ভুট্টোর বাগদানের গুঞ্জন

​বিলাওয়াল ভুট্টোর বাগদানের গুঞ্জন

বিজ্ঞাপন
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইউরোপের দেশ লিশটেনস্টাইনে তার বাগদান হতে পারে। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিলাওয়ালের কথিত বাগদত্তা লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজের বাসিন্দা। আরও দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লিশটেনস্টাইনে গিয়েছিলেন এবং সেখানে ছেলের বিয়ের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা করেছেন।

এমনকি চলতি বছরের শেষের দিকে বিলাওয়ালের বিয়ে হতে পারে বলেও এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে বিয়ে বা বাগদানের এই খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে পিপিপি। বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পিপিপি চেয়ারম্যানের বাগদান বা বিয়ে নিয়ে প্রচারিত খবর ‘ভুল ও ভিত্তিহীন’।

এখন পর্যন্ত বিলাওয়াল ভুট্টো জারদারি কিংবা তার পরিবারের পক্ষ থেকেও বাগদান বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

বিলাওয়াল এর আগে বিভিন্ন সময়ে তার বিয়ে নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ২০২২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সময় এক সাংবাদিক তার বিয়ের পরিকল্পনা জানতে চাইলে তিনি বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান। তবে কবে বিয়ে করবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

এরও আগে ২০১৬ সালে ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে কথা বলতে গিয়ে বিলাওয়াল বলেছিলেন, তার সম্ভাব্য স্ত্রীকে প্রথমে তার বোনদের মন জয় করতে হবে।

তিনি তখন রসিকতা করে বলেছিলেন, উপযুক্ত পাত্রীকে প্রথমে তার বোনদের মন জয় করতে হবে এবং তাদের আস্থায় নিতে হবে—যা যেকোনো মেয়ের জন্য বেশ কঠিন কাজ। সূত্র: জিও টিভি

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz